Header Ads

আস্কর পুরাতন কালীবাড়ীতে শ্রী শ্রী দূর্গা পূজা উদযাপিত ।

নিউজ ডেক্স-
আগৈলঝাড়ায় আস্কর পুরাতন কালীবাড়ীতে শ্রী শ্রী দুর্গা পূজা সফল ভাবে উদযাপিত হয়েছে । ২৬ শে সেপ্টেম্বর ষষ্ঠী পূজার মধ্য দিয়ে দেবী বন্দনা শুরু হয়। ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত সকালে সাত্তিক পুজা  এবং সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।আস্কর পুরাতন কালীবাড়ী পুজা উদযাপন কমিটির সভাপতি ছিলেন বাবু সঞ্জয়  বিশ্বাস , সম্পাদক  বাবু সুমন অধিকারী, সহ-সম্পাদক লিটন অধিকারী ।পুজায় বিশেষ অতিথী হিসাবে ছিলেন বরিশাল জেলার আওয়ামীলীগ এর কার্য্যনির্বাহী সদস্য সেরনিয়াবাদ আশিক আব্দুল্লাহ্।

পুজার ৫ দিন ব্যাপি সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পুজার বিশেষ আকর্ষন ছিল চ্যানেল আই এর আরশিনগর সংগীত শিল্পগোষ্ঠী। এ ছাড়া সংগীত পরিবেশন করেন আস্করের কুমার শানু খ্যাত জয়ন্ত অধিকারী । সংগীত ,নৃত্য, কৌতুক এবং ফ্যাশন শো এর মাধ্যমে আয়োজিত হয় প্রতিদিনের অনুষ্ঠান । আগৈলঝাড়ার ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক এবং আস্কর পুজা উদযাপন কমিটির সম্পাদক বাবু সুমন অধিকারী বলেন‌‌ "আস্করে শান্তি পূর্ন ভাবে এবং আনন্দময় একটি পূজা উদযাপিত হয়েছে"। বিজয়া দশমীতে সবার দৃষ্টি ছিল বিশেষ হলি উৎসব । 

ছবি: অনলাইন থেকে সংগৃহিত 

No comments

Powered by Blogger.